পানিতে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু

পানিতে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামে জমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার ছেলেমেয়ে তারা। তাদের বয়স আড়াই বছর।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তারা বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।