সাইফউদ্দিনের বিশ্বকাপ মিশন শেষ; এলেন রুবেল

সাইফউদ্দিনের বিশ্বকাপ মিশন শেষ; এলেন রুবেল

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এরই মধ্যে এলো আরেক দুঃসংবাদ। 

বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন। আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি রুবেলকে বিশ্বকাপের মূল দলে সংযুক্ত করার বিষয়টি অনুমোদন দেয়। রুবেল বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগতে রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ব্যাক ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যান সাইফউদ্দিন।

বিশ্বকাপ দলের সঙ্গে রুবেল ও আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাউন্ড ওয়ানের খেলা শুরুর আগে বিপ্লবকে দেশে পাঠিয়ে রুবেলকে রেখে দিয়েছিল বিসিবি।