রাজবাড়ীতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ
সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিউটি বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে রাজবাড়ী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এবং গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় তিনটি দোকান থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে দৌলতদিয়া বাজারের মুদি দোকান গুলোতে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি দোকান থেকে ৪৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিউটি বিড়ি জব্দ করা হয়। অভিযানকালে সরকারী আইন মানা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশ দেওয়া হয়।
পরে ধুমপান ও তামাক জাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় নকল ব্যান্ডরোল যুক্ত বিউটি বিড়ি বিক্রির দায়ে খান ষ্টোরকে পাঁচ হাজার টাকা এবং ভাই ভাই ষ্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জরিমানা আদায়ও করা হয়।
জব্দকৃত মালামাল জন সম্মুখে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়। বাজারের সকল দোকানদারকে নকল বিড়ি না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।