করোনা আরো ২ জনের মৃত্যু

করোনা আরো ২ জনের মৃত্যু

করোনা আরো ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২৩৫ জনের শরীরে।এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন।করোনাভাইরাস নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার করোনায় মৃত্যু হয় তিনজনের আর করোনা শনাক্ত হয় ২০৬ জনের শরীরে।

গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।