“মানুষের খাদ্য চাহিদা পূরণে ফসলের উৎপাদন আরো বেশী করে বাড়াতে হবে”
“মানুষের খাদ্য চাহিদা পূরণে ফসলের উৎপাদন আরো বেশী করে বাড়াতে হবে”
দেশে জনসংখ্যা বাড়ছে ফলে আবাদি জমি দিন দিন হ্রাস পাচ্ছে,আকস্মিক বন্যা, ঠান্ডা জনিত ও ব্লাস্ট সংক্রামন জনিত এবং মানসম্পন্ন বীজের অভাবে ফসলের উৎপাদন কমে যায়,মানুষের খাদ্য চাহিদা পূরণে ফসলের উৎপাদন আরো বেশী করে বাড়াতে হবে।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধিনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের হল রুমে রবিবার বোরো ধানের আবাদ বৃদ্ধিতে করণীয়' শীর্ষক দিনব্যাপী অবহিকরণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
দিন ব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবদুর রউফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবদুল মাজেদের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের উপসচিব ড. নির্মল কুমার হালদার, বিনার পরিচালক ড. জাহাঙ্গীর আলম ও ড. আবদুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অ লের অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকার।
কর্মশালায় ময়মনসিংহ বিভাগের জামালপুর,শেরপুর,নেত্রকোনা ও ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং কৃষকসহ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।