রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিয়োগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)এর গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৫ হাজার ৮৮ পিস ইয়াবা, ২০৩.৫ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৩১০ বোতল দেশীয় মদ, ১৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৯ হাজার পিস ট্যাপেনটাডেল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২ টি মামলা রুজু হয়েছে।