গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম

গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম

গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ভোটকেন্দ্রে প্রবেশকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

রোববার বিকেল ৪টার দিকে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ভোটকেন্দ্রে রাব্বানীর ওপর এ হামলা চালানো হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।গোলাম রাব্বানী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।