বছরের প্রথম দিনে ময়মনসিংহে শিক্ষার্থীদের হাতে নতুন বই

বছরের প্রথম দিনে ময়মনসিংহে শিক্ষার্থীদের হাতে নতুন বই

বছরের প্রথম দিনে ময়মনসিংহে শিক্ষার্থীদের হাতে নতুন বই

করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে এ বছর শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই শিক্ষা নগরী ও দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে সরকারী ভাবে বিতরনকৃত বিনা মূল্যে নতুন বই তুলে দেয়া হয়েছে।

নগরীর নওমহল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার সকালে শিক্ষার্থীদের হাতে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস,জেলা প্রশাসক এনামুল হক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক নতুন বই তুলে দিয়ে জেলা পর্যায়ের বই উৎসব উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগমসহ জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এবছর ময়মনসিংহ জেলায় বিনামূল্যের সরকারী প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই বিতরন করা হয়, প্রাথমিক থেকে প ম শ্রেণী পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে ৩৮ লক্ষ ৬৮ হাজার ৩২০টি  বই, এবং প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ২ হাজার ৩৭৫টি বই বিতরন করা হয়। জেলার ১৩টি উপজেলায় সাধারন শিক্ষা,কারিগরি ও মাদ্রাসায় মাধ্যমিক স্তরে সরকারী বিনা মূল্যে ৭৮ লাখ বই বিতরন করা হবে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন।

করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে ময়মনসিংহ জেলা-উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ বছর করোনা ভাইরাসের কারণে বই উৎসব করা হয়নি।