সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসঙ্ঘকে পদক্ষেপের আহ্বান ইরানের

সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসঙ্ঘকে পদক্ষেপের আহ্বান ইরানের

সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসঙ্ঘকে পদক্ষেপের আহ্বান ইরানের

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে দুই বছর আগে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে মার্কিন সেনারা। এজন্য ইরান জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়ার।

এর আগে গত বছর ইরান ট্রাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছিল। ইরাকি আদালত এসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে।

রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি বক্তৃতায় বলেন, সোলাইমানি হত্যাকাণ্ডের অপরাধীদের কঠোর বিচার হবে।

সোলেইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকী এবং মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করছে ইরান।

সোমবার রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখানে উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদদপুষ্ট উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সূত্র : আলজাজিরা