রামপুরায় পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ড

রামপুরায় পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় একটি পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউজে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ওই পাওয়ার হাউজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।