রামেকে আরও দুজনের মৃত্যু

রামেকে আরও  দুজনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে যে দুজন মারা গিয়েছে তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করতে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৩০৭টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১৪৬ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৯ জন। তার মধ্যে করোনা আক্রন্ত রোগী রয়েছে ৩৯ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৬ জন রোগী। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে ১৪ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ১২জন রোগী।