যশোরে ৬১জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩

যশোরে ৬১জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩

যশোরে ৬১জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫শতাংশ। যশোর জেনারেল হাসপাতালে করোনায় মারা গেছে ৩জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮জন।

যশোরের সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘন্টায় ২৪১জনের নমুনা পরীক্ষা করে ৬১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫শতাংশ। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ৪৮জন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৩জন। যশোর জেনারেল হাসপাতালে রেড জোনে ২২জন এবং ইয়লো জোনে ১৬ জন ভর্তি আছেন। যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিন জন মারা গেছে। এরমধ্যে আইসিইউতে ১জন ও রেডজোনে ২জন।