ই্উক্রেন সঙ্কট নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে চায় রাশিয়া
ছবি: সংগৃহীত
পশ্চিমাদের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরাপত্তা সঙ্কট নিরসনের চেষ্টা অভ্যাহত রাখবে বলে জানিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের স্ট্রাইকিং দূরত্বের মধ্যে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে দেশটি।
সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে তারা জানিয়েছেন, ইউক্রেনের বিষয়ে পশ্চিমাদের সাথে একটি চুক্তিতের পৌঁছানোর সুযোগ সব সময়ই আছে।
পুতিনকে ল্যাভরভ জানিয়েছেন ইউরোপীয় রাজধানী এবং ওয়াশিংটনের নেতাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে রাশিয়ার লক্ষ্যে পৌঁছার যথেষ্ট সুযোগ রয়েছে।
এই বিষয়ে ল্যাভরভ টেলিভিশনে বলেন, ‘আমি আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি’। জবাবে পুতিন বলেছেন, ‘ঠিক আছে’।
পুতিনকে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক ঝুঁকি হ্রাস করার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। তবে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া মস্কোর জন্য বেদনাদায়ক ছিল, যা মোটেও সন্তোষজনক ছিল না।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউডের কর্মী স্টিফেন নিক্স ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরাকে বলেছেন, এখন দেখার বিষয় হচ্ছে, এটা সত্যিকারের সমঝোতা নাকি নিছক আগ্রাসন বিলম্বিত করার জন্য পরিকল্পনা। কারণ পুতিন বলেছেন, পশ্চিমারা তাদের অবস্থান থেকে সরে যাওয়ার পর এটি গ্রহণ করা হতে পারে।
সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিয়েভ থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয়া হবে। অস্থায়ীভাবে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ থেকে দূতাবাসের কার্যক্রম পরিচালনা হবে। কারণ রুশ বাহিনী নাটকীয়ভাবে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে।
এই পদক্ষেপের ঘোষণা করে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের জন্য চাপ অব্যাহত রাখবে।
সূত্র : আল জাজিরা
দেখুন: