করোনায় আরো ৪ জনের মৃত্যু

করোনায় আরো ৪ জনের মৃত্যু

করোনায় আরো ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৯৭ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন।করোনাভাইরাস নিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬০৫টি। শনাক্তের হার ৩.৬৫ শতাংশ।আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৭ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।