সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসত বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে আলমডাঙ্গার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৫) ও সাগর কুমার দাস (১৮)। তথ্যটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।