২০ মে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ

২০ মে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ

ছবি: সংগৃহীত

ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।২০০৭ সালের ১ জানুয়ারি বা এর আগে যাঁদের জন্ম, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। শুরুতে ১৩৫টি উপজেলায় এই কার্যক্রম চালানো হবে।

ইসি সচিবালয়ের তথ্য সূত্রে জানা গেছে, যেসব নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি, তাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। আর ১৫ থেকে ১৮ বছরের নিচের বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করে রাখা হবে। বয়স ১৮ বছর পূর্ণ হলে তাঁদের ভোটার তালিকায় যুক্ত করা হবে। একই সঙ্গে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এই কার্যক্রমে।