করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৯
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৯
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।
যা আগের দিন ছিল শূন্য দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৪৭ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।