টিকে থাকতে কি করবেন ইমরান খান?
ছবি: সংগৃহীত
স্বাধীনতার পর পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীই তাদের ক্ষমতার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। অনাস্থা ভোটের কারণে ইমরান খান যদি পদত্যাগ করেন, তাহলে সেই তালিকায় যোগ হবে তার নামও।
স্বাধীনতা লাভের পর থেকে দেশটির সামরিক বাহিনীর অভ্যুত্থানের কারণে অন্তত চারটি বেসামরিক সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়। এছাড়া দেশটির ইতিহাসের অর্ধেক সময়ই ছিল সামরিক শাসনের অধীনে।
তবে ইমরান খানও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। তার সরকারের পেছনের বিদেশি শক্তির হাত রয়েছে বলে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অভিযোগ করেছেন তিনি। ইসলামাবাদে ইমরান খানের এই জনসভায় ব্যাপক জনসমাগমও হয়েছে।
এদিকে, গদি বাঁচাতে ইমরান খান গোপন প্রচেষ্টার অংশ হিসেবে আগাম নির্বাচন ঘোষণা দিতে পারেন বলে সরকারের উপর মহলের গোপন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে।
এখন রাজনীতির ক্রিজে টিকে থাকার লড়াইয়ে কোনো মিরাকলের মাধ্যমে শেষ মুহূর্তে সাবেক এই ক্রিকেট কি করবেন, সেটাই দেখায় বিষয়।