কুয়েত সিটির তিনশতাধিক দোকান ভস্মীভূত
ছবি: সংগৃহীত
কুয়েত সিটির প্রাণকেন্দ্র সুক আল মোবারকিয়ায় অগ্নিকাণ্ডে প্রায় ৩শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পারফিউম দোকান এবং পারফিউম তৈরির অ্যালকোহল গৃহস্থলি সামগ্রী দোকানের কারণে আগুনের তীব্রতা ভয়াবহতা বেড়ে যায়।
স্থানীয় সময় রাত ১০ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সহযোগিতা করেছে দেশটির ন্যাশনাল গার্ড।
এই মার্কেটে বাংলাদেশি প্রবাসীদের প্রায় ৫০ থেকে ৬০টি দোকান রয়েছে।এদের মধ্যে অনেকের বাংলাদেশির দোকান পুড়ে গেছে। এছাড়াও মার্কেটটিতে বেশিরভাগ দোকানে বাংলাদেশি শ্রমিক কাজ করে। আগুনে পুড়ে বড় অংকের ক্ষয়ক্ষতি হলেও কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।