যে কারণে সরানো হচ্ছে ইমরান খানকে

যে কারণে সরানো হচ্ছে ইমরান খানকে

ছবি: সংগৃহীত

২০১৬ সালের ২৯ নভেম্বর, জেনারেল বাজওয়াকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুবছর পর বাজওয়ার হাত ধরেই ক্ষমতায় আসেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। বছর ঘুরতেই, ২০১৯ সালের ১৯ আগস্ট ইমরানের হাত দিয়েই নিজের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নেন সেনাপ্রধান বাজওয়া। এতে বাধা দেয় পাকিস্তান সুপ্রিমকোর্ট। ২৮ নভেম্বর এক রায়ে, সেনাপ্রধান হিসাবে বাজওয়ার মেয়াদ মাত্র ছয় মাস বাড়ানোর নির্দেশ দেন আদালত। আদেশ আমলে না নিয়ে ৮ জানুয়ারি ২০২০, সংসদের উচ্চকক্ষে পাকিস্তান আর্মি অ্যামেন্ডমেন্ট বিল-২০২০ পাশ করে বাজওয়ার তিন বছর মেয়াদ পাকাপোক্ত করেন ইমরান খান। সব ঠিকই চলছিল। মাঝখানে আইএসআই প্রধান নিয়োগ নিয়ে পরস্পর দুমেরুতে চলে যান বাজওয়া-ইমরান। ইমরানকে ক্ষমতার গদিতে হঠাৎ ঝড় ওঠার নেপথ্য কারণ হিসাবে এই দূরত্বকেই চিহ্নিত করছেন দেশটির সচেতন রাজনৈতিক মহল।

মার্কিন দৈনিক ব্লুমবার্গ