মেডিকেল ভর্তি পরীক্ষায় শ্নফাঁসের সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।
শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা হয় ১০০ নম্বরের এমসিকিউ।পরীক্ষা শুরুর দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।সেখান থেকে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমরা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা খুবই সতর্কতার সঙ্গে নিয়ে থাকি। এই পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের করে থাকি আমরা।