শ্রীলঙ্কার সব মন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত
আর্থিক সঙ্কটে ধুঁকছে শ্রীলঙ্কা। খাদ্য থেকে জ্বালানি সবই ফুরিয়েছে। প্রতিবাদে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। জারি হয়েছে জরুরি ব্যবস্থা। এরমধ্যেই শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন।
রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শ্রীলঙ্কায় খাবার ও জ্বালানি সঙ্কট নিয়ে বিক্ষোভের জেরে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে দেশটির সরকার।
সূত্র: আল-জাজিরা