রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদমান সাকিব (৩১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।তিনি জানান, সকালে রামপুরা থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।