র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে: মোমেন

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে: মোমেন

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে এ সংক্রান্ত কমিটির সদস্যদের সন্তুষ্ট করতে হবে বলেও জানান তিনি।

সোমবার (৪ এপ্রিল) ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর দিনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, র‌্যাব একটি ভালো প্রতিষ্ঠান। তাদের কারণে দেশে সন্ত্রাস কমেছে এবং র‌্যাবের জবাবদিহিতা আছে। এ ব্যাপারে আমাদের নিজস্ব সিস্টেম আছে এবং অনেকের শাস্তি হয়েছে, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা খুশি হব। এর জবাবে ব্লিঙ্কেন জানান, এর একটি প্রক্রিয়া আছে এবং প্রক্রিয়ার মাধ্যমে এটি হবে। কিন্তু আমরা দায়বদ্ধতা চাই। এ ব্যাপারে আমরা খুব সোচ্চার।