সাতক্ষীরা আশাশুনিতে বেড়িবাঁধে ধস, আতঙ্কিত বাসিন্দারা

সাতক্ষীরা আশাশুনিতে বেড়িবাঁধে ধস, আতঙ্কিত বাসিন্দারা

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) নির্মিত বেড়িবাঁধের কয়েকটি স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। এতে ওই তিন ইউনিয়নের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান ও ২০২১ সালের ২৩ মে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে প্রতাপনগর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টি ও শ্রীউলা ইউনিয়নের ২১টি গ্রাম তলিয়ে যায়। ইয়াসে ক্ষতিগ্রস্ত না হলেও আম্পানে বাঁধ ভেঙে তলিয়ে গিয়েছিল আনুলিয়া ইউনিয়নে ১৮টি গ্রামের মধ্যে ১৬টি। এতে এসব গ্রামের কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রায় দেড় বছর পর গত নভেম্বরে পরিস্থিতি সামাল দিতে রিং বাঁধ দেয় পাউবো। এরপর লোকালয়ে নদীর পানি ঢোকা বন্ধ হয়। কিন্তু এসব গ্রামের অনেকেই এখনো ঘর তৈরি করে বাস্তুভিটায় ফিরতে পারেনি। এ অবস্থায় বেড়িবাঁধে নতুন করে ধস ও ফাটল দেখা দেওয়ায় গ্রামবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

গত শনিবার দুপুরে জোয়ারে খালপেটুয়া নদীর পানি তিন-চার ফুট বৃদ্ধি পায়। এতে পানির তোড়ে কোকবাসিয়া খেয়াঘাটের দক্ষিণে বেড়িবাঁধে হঠাৎ করে ধস শুরু