করোনায় মৃত ও আক্রান্ত কমেছে

করোনায় মৃত ও আক্রান্ত কমেছে

ফাইল ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় এক হাজার ৪৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ তিন হাজার ৩৭২ জনে।

আর আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৯ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৬৩৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৪ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ৪৫৩ জন।

এর আগে গতকাল রোববার ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছিলেন সাত লাখেরও বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২০ লাখ ৬২ হাজার ৯৮৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ১৫১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৭০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭২২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৫ লাখ দুই হাজার ৪০২ জন। ছয় লাখ ৬১ হাজার ৩০৯ জন মারা গেছেন।