ইবিতে সিওয়াইবি সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া

ইবিতে সিওয়াইবি সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া

ইবিতে সিওয়াইবি সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া

ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনসাস কনজুমার সোসাইটি'র (সিসিসি) এর যুব সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এর আয়োজন করে সংগঠনটি। 

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আহবায়ক ও সংগঠনটির সাবেক সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ ও সাধারণ সম্পাদক আজিজুল হক মিরাজসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪২টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবীদের নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

 সিসিএস এর যুব শাখা হিসেবে সিওয়াইবি ইবি শাখা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।