ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান: শেহবাজ শরীফ
ছবি: সংগৃহীত
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের দুই প্রান্তেই দারিদ্র্য আছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি বোঝার জন্য বলব। জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আমি মোদিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং তার পরে আমরা একযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব।