অর্থনীতি
বৃদ্ধি পাচ্ছে সোনার দাম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম আবারও প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হচ্ছে। সোমবার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার অলংকার কিনতে খরচ হবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। সোনার নতুন এই দর মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।