যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে: শেহবাজ শরীফ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে। পাকিস্তানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ‘কর্তৃত্বের’ ব্যাপারে নিজের অপছন্দের বিষয়েই ইঙ্গিত দেন তিনি।
তিনি বলেন, ইউরোপের দেশটিতে অনেক পাকিস্তানি বসবাস করে, তাই দেশটির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পক্ষপাতি তার সরকার।
এদিকে সোমবারই পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে তিনি শপথ নেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে।