ঢাবি’তে দ্বিতীয় মেয়াদে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সামাদ

ঢাবি’তে দ্বিতীয় মেয়াদে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সামাদ

ঢাবি’তে দ্বিতীয় মেয়াদে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সামাদ

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ দ্বিতীয় মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আগামী ২৭ মে প্রথম মেয়াদ শেষে তার দ্বিতীয় মেয়াদের কার্যকাল শুরু হবে।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে দ্বিতীয় মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর নিয়োগ দেয়ায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এবং সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগদান করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।