ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠান
ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এর আয়োজন করে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি।
এসময় সমিতির সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক রায়হান কবিরসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক অনি আতিকুর রহমান।
এসময় অতিথি ও নেতৃবৃন্দ আগামীদিনে সমতির সমৃদ্ধি ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।