তাপমাত্রা কমছে, বৃষ্টির সম্ভাবনা

তাপমাত্রা কমছে, বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

টানা দাবদাহের পর দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। দাবদাহের দাপটও কমতে শুরু করেছে। আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে, দাবদাহের দাপট কমবে। ঈদের দিন রাজধানীসহ অনেক এলাকায় ঝুম বৃষ্টি হতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, কাল শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ ও বৃষ্টি বাড়তে পারে। এতে আগামী শনিবার সামগ্রিকভাবে তাপমাত্রা কমতে শুরু করবে। দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে গরম দ্রুত কমে আসতে পারে।