দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া
ঋতু পরিবর্তনের সময় হঠাৎ মাথাব্যথা শুরু হওয়া অনেকের জন্যই অস্বস্তিকর অভিজ্ঞতা। গ্রীষ্ম থেকে বর্ষা কিংবা বর্ষা থেকে শীতের আগমনে তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের পরিবর্তন শরীরে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মাথাব্যথার তীব্রতা বা ঘনঘন হওয়ার সম্পর্ক থাকতে পারে।
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়েছে। বর্তমানে এটি লঘুচাপ আকারে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে এলাকায় অবস্থান করছে।
ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আজ রবিবার দিনে গরম আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুয়াশার কারণে আগামী তিনদিন সারাদেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।