মধ্যপ্রাচ্যে রোজা ৩০টি হতে পারে

মধ্যপ্রাচ্যে রোজা ৩০টি হতে পারে

মধ্যপ্রাচ্যে রোজা ৩০টি হতে পারে

আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে ওই অঞ্চলে রোজা ৩০টি পূর্ণ হতে পারে। অর্থাৎ সোমবার (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। খবর গালফ নিউজের।

শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ, আজ ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।