সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা
ছবি: সংগৃহীত
‘কেন এলে না (রাধা)’ শিরোনামের একটি গানকে কেন্দ্র করে ঢাকা ব্যান্ডের ভোকালিস্ট সঙ্গীতশিল্পী মাকসুদুল হকের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করেছেন গানটির গীতিকার ও সুরকার আল মাসুদ নয়ন ওরফে নয়ন রাজা।
গত ২৫ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মামলার আবেদনটি আমলে নিয়ে (মামলা নম্বর-২২৭/২০২২) রাজধানীর পল্লবী থানা পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ প্রদান করেন।
একই মামলায় গানটির প্রকাশনা প্রতিষ্ঠান এটিএন মিউজিকের চেয়ারম্যান মাহফুজুর রহমানকেও বিবাদী করা হয়েছে।
মামলা প্রসঙ্গে বাদী জানিয়েছেন, প্রচলিত আইন অনুযায়ী একটি গানের গীতিকার ও সুরকার হিসেবে যে রয়্যালটি প্রাপ্যতার বিধান রয়েছে তার এক কানাকড়িও বিবাদীরা দেননি।