কুষ্টিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায় নারীসহ দুইজনের মৃত্যু, আহত ৩

কুষ্টিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায়  নারীসহ দুইজনের মৃত্যু, আহত ৩

ছবি- নিউজজোন বিডি

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো ৩ জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার সন্ধায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের লাহীনি বটতৈল নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পরই ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

নিহতরা হলেন, রাজবাড়ীর পাংশা থানার মেঘনা গ্রামের গিয়াসউদ্দীনের স্ত্রী হেলেনা খাতুন(৫০) এবং ওই মাহেন্দ্রা গাড়ীর চালক । তবে ওই চালকের সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় আহতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দমদমা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫), তার স্ত্রী রিজিয়া খাতুন(৪০) এবং মেয়ে শিলা(১৮)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত শিলা খাতুন জানান, তারা মাহেন্দ্রগাড়ী যোগে তার শ্বশুর বাড়ী রাজবাড়ীর পাংশা থেকে কুমারখালীল দমদমা গ্রামের বাবার বাড়ী যাচ্ছিল। মাহেন্দ্রটি কুষ্টিয়ার লাহীনি বটতৈল এলাকায় পৌছেলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে সামনের দিক থেকে চাপা দেয়।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, সন্ধার একটু আগে লাহিনী বটতৈল চারাবট গাছের কাছে  একটি যাত্রীবাহী মাহেন্দ্রগাড়ীকে একটি বেপরোয়া ট্রাক চাপা দেয়। এসময় মাহেন্দ্রাগাড়ীটির সামনের দিকে একদম দুমড়ে মুচড়ে যায়।  ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাহেন্দ্রার যাত্রী হেলেনার মৃত্যু হয়। স্থানীয়রা এসে গুরুত্বর আহত আরো চারজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পরই সেখানে চিকিৎসাধীন অবস্থায়  মাহেন্দ্রচালকের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) ইদ্রিস আলী জানান, নিহত দুইজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এবং চালককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।