১৫ হাজার কোটিপতির রাশিয়া ছাড়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রায় ১৫ হাজার মিলিয়নিয়ার বা কোটিপতি ব্যক্তি এ বছর রাশিয়া ছেড়ে চলে যেতে পারেন। হেনলি এন্ড পার্টনার্স নামে একটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান তাদের বিশ্লেষণে জানিয়েছে এ তথ্য। খবর দ্য গার্ডিয়ানের।
ধনী রাশিয়ানরা প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে অভিযানকে সমর্থন করেননি।
হেনলি এন্ড পার্টনার্স নামে প্রতিষ্ঠানটি বলেছে, যে সকল রাশিয়ান যাদের সম্পত্তির পরিমাণ ১ মিলিয়ন ডলারের বেশি তাদের প্রায় ১৫ ভাগ ২০২২ সাল শেষ হওয়ার আগেই অন্য আরেকটি দেশে চলে যেতে পারেন।
ধনী রুশদের দেশ ছাড়ার বিষয়টি রাশিয়ার জন্য ভালো খবর নয়। এটি তাদের বিপর্যয় ডেকে আনতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন নিউ ওয়ার্ল্ড ওয়েলথ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান এন্ড্রু আমোলস।