ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরি, আবেদন করতে পারবেন যারা
ফাইল ছবি
ব্র্যাক ব্যাংক পিএলসি ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অফিসার
বিভাগ: ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা
আর্থিক খাতে অভ্যন্তরীণ নিরীক্ষা।
ঝুঁকি ব্যবস্থাপনা বা পরিপালনের ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স বিষয়ক দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।