কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের প্রয়াণ

কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের প্রয়াণ

ছবি: সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান আর নেই। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না...রাজিউন)। গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সংগীত পরিচালক আরমান খান।

বাবার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরমান খান লিখেছেন, ‘আব্বা চলে গেলেন না ফেরার দেশে। আজ বেলা ১১টা ৩২ মিনিটে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

নাটক-সিনেমার গুণী শিল্পী শর্মিলী আহমেদের মৃত্যুর দিনেই আরেক তারকার জীবনাবসান ঘটল।  শর্মিলীর শোকের মাঝেই সংস্কৃতি অঙ্গনে এলো আরও এক শোকের খবর।