করোনায় আক্রান্ত ছাড়াল ৫৭ কোটি ৪৭ লাখ

করোনায় আক্রান্ত ছাড়াল  ৫৭ কোটি ৪৭ লাখ

প্রতীকী ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৮৩৮ জনে। মৃতের সংখ্যা ৬৪ লাখ দুই হাজার ৪৬৫ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার ৬০৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ২১ লাখ ৭২ হাজার ৩৩৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫১ হাজার ৯৭৯ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৩৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫৩৩ জন। ছয় লাখ ৭৬ হাজার ৯৭৯ জন মারা গেছেন।