প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু, সারা দেশে আগস্টে

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু, সারা দেশে আগস্টে

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু, সারা দেশে আগস্টে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। পাইলটিং এই কার্যক্রম শুরুর পর সারাদেশে আগস্টে বদলি শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধরনা দিতে না হয় সেজন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়।

গত ৩০শে জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১৫ই জুলাই পর্যন্ত যেসব শিক্ষকরা বদলির আবেদন করেছেন তাদেরকে বদলির আওতায় আনা হবে।