ছাতকে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ছাতকে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির সামনে বজ্রপাতে জৈন উদ্দিন (৫২) নামের ওই কৃষকের মৃত্যু হয়। তিনি  ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বুবরাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টির সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে চাষের কাজ করছিলেন। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন এসে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

 সূত্র: বাসস