পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৩০ জুলাই। গুচ্ছ পদ্ধতিতে তিন ধাপে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রথম দিনে ‘ক’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সুত্রে জানা গেছে, এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারী শিক্ষার্থীরা পছন্দমতো ২২টি বিশ্ববিদ্যালয়ের যে কোনোটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে পাবনার কেন্দ্রগুলোতে ৩টি ইউনিটে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৭ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ‘ক’ ইউনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়া আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। ৩০ জুলাই দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ জুলাইয়ের পর আগামী ১৩ আগস্ট ‘খ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়া আরও চারটি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। খ ইউনিটে ৫ হাজার ৩৪৫ পরীক্ষার্থী অংশ নেবেন। এরপর ২০ আগস্ট ‘গ’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় শুধু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ভর্তি পরীক্ষার সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ কামাল হোসেন বলেন,আমরা ভর্তি পরিক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করেছি।আমরা জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছি তারা আমাদের সবধরনের প্রশাসনিক সহযোগিতা দিবে।
তিনি আরও বলেন,ভর্তি পরীক্ষার দিন যেন ট্রাফিক জ্যাম, যানবাহনে অতিরিক্ত ভাড়া অদায় ও হোটেল গুলোতে খাবারের দাম বৃদ্ধি না করে এই তিনটা বিষয় নিয়ে ডিসি অফিসে একটা চিঠি পাঠিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছে বিষয়গুলো নিয়ে তারা ক্যাম্পেইন করবে। আশাকরি সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পরিক্ষা সম্পন্ন হবে।