চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক প্রদান

চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক প্রদান

ছবি: সংগৃহীত

পুরনো ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে বরিশাল হোটেলের নিহত ছয় শ্রমিকের স্বজনদের ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে আজ শ্রমিক কল্যাণ তহবিল থেকে এই চেক দেয়া হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ  ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপমহাপরিদর্শক  মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের সংশি¬ষ্ট কর্মকর্তারা মিটফোর্ড হাসপাতালে গিয়ে এই চেক দেন।

নিহত ৬ জন  শ্রমিক  হলেন স্বপন সরকার, আব্দুল ওহাব, মো.বিল¬াল সরদার, মো. মোতালেব, মো. শরিফ ও রুবেল হিলালু। মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় আর  কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শ্রম প্রতিমন্ত্রী আজ সকালে গতকালের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় চকবাজারের নিহত ৬ শ্রমিকের  প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।