হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়।