রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদককারবারি ও মাদক সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৪৯০ পিস ইয়াবা, সাত গ্রাম ৬৩৮ পুরিয়া হেরোইন, ২৭ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।