ময়মনসিংহে অভিযানে বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

ময়মনসিংহে অভিযানে বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

সংগৃহীত

ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার এ অভিযান পরিচালনা করেন গফরগাঁও থানা পুলিশ।

গফরগাও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত জনতা ,জনি ও মোহিনী বিড়ি বাজারজাত করে আসছে একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ এর গফরগাঁও  থানাধীন  শিবগঞ্জ বাজার, কায়াকরি বাজার  ও রসুলপুর  বাজারে অভিযান চালায় গফরগাঁও থানা পুলিশ। এ সময় বাজার গুলোর ৩০ থেকে ৪০ টি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার শলাকা নকল জনতা,জনি ও মোহিনী বিড়ি জব্দ করা হয়।

গফরগাও থানার ওসি ফারুক আহমেদের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন থানার দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন ও  তার টিমের পুলিশ সদস্যরা।

জব্দকৃত নকল জনতা বিড়ি,জনি বিড়ি ও মোহিনী বিড়ি বিড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে ব্যবসায়ীদের থেকে কমদামী ও নকল বিড়ি বিক্রি না করা শর্তে প্রতিশ্রুতি গ্রহন করা হয়।

এছাড়া নকলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে এবং পরবর্তীতে যাদের কাছে নকল বিড়ি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।