করোনায় আক্রান্ত ছাড়াল ৬৩ কোটি ৮৩ লাখ

করোনায় আক্রান্ত ছাড়াল ৬৩ কোটি ৮৩ লাখ

ফাইল ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ২৭ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ সাত হাজার ৮৭৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৭৭০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৯২২ জনে। মোট মারা গেছে ১০ লাখ ৯৮ হাজার ৫২৪ জন।

তালিকায় আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৬২১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫০৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭০ লাখ ১২ হাজার ৩১৮ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৫৪৬ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৪৯ লাখ নয় হাজার ৪৮০ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৫৩৯ জনের।