বাধ্যতামূলক অবসরে আরেক এসপি ব্যারিস্টার জিল্লুর

বাধ্যতামূলক অবসরে আরেক এসপি ব্যারিস্টার জিল্লুর

বাধ্যতামূলক অবসরে আরেক এসপি ব্যারিস্টার জিল্লুর

সরকারি চাকরি থেকে এবার বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে এসপি ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমানকে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।